প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

সংজ্ঞা | তূয়া নূর

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

তূয়া নূর

সংজ্ঞা


পানির মাতম থেমে গেলে তলায় জমে তলানি,
মৌমাছিরা উড়ে চলে গেলে পড়ে থাকে মোমের ঘর।
দিন শেষ হলে হাট থেকে ঘরে ফেরে মানুষ
কাঁধে ধামা ভরা কিছু স্মৃতি
জীবনের কানাকড়ি দিয়ে কেনা।

সব কিছু ঝরে গেলেও থাকে কিছু অবশেষ
থাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কিছু আশা—
জড়ায়ে ধরা পরম নির্ভরতায়।
সুখে ছেয়ে যায় মুখ হাসির তরঙ্গে।

দিন শেষে আর কিছু থাকে না
লোভ থাকে না
লোক দেখানোর উৎসব থাকে না
থাকে শুধু অবশেষ মায়াময় হাতের জাদুকাঠির ছোঁয়া
 

1 comment:

  1. অসাধারণ মিতা ---🌹।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)