প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

বিরহ মধুর | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

পারমিতা চ্যাটার্জি

বিরহ মধুর


আজ কেন আবার এলে বসন্ত সমীরণে,
বাতাসের কাছে রেখে যাও বার্তা
আমি শুনি কানে কানে।
নীরবতা  বলে  শুধু
সে এসেছে
সে এসেছিল,
কই আমি-তো দেখিনি তাকে—
মুছে দাও অন্তরের নীরব অভিমান
দেখবে সে আছে বসে,
একমুঠো হাসি লেগে থাকে মুখে
বলে সে আমি যে শুধু তোমার।
মাঝে মাঝে চলে যাই অন্যকোথাও
আসি-না অনেকদিন তোমার কাছে,
ভাবো বুঝি ভুলে বসে আছি
তাও কি হয় কখনও?
সময়ের ব্যবধান
আরো কাছে এনে দেয়
না দেখা ভালবাসাকে।
বিরহের মাঝে ওঠে
মিলনের চাঁদ,
তোমার আমার আকাশ
থাকে সেই অপেক্ষায়
ফাগুনের পূর্ণ চাঁদ
উঠবে কখন
বনোজোছ্‌নায়।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)