প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, December 13, 2024

কথা হোক | তাপস মাইতি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

তাপস মাইতি

কথা হোক


মিহি স্বরে কথা বলো
বরষারাও নরম পায়ে
মাটির পথ করে পরিক্রমা

প্রভাতে সূর্য উঠলে কত মন্থরতায়
গাছতলায়,
গায়ে স্পর্শ দিতে আসে বাতাস

সময় ব্যতিরেকে ঢেউও
মৃদু স্বরে, খল-খলে নদীর কিনারা ধরে
সাগরে গিয়ে পৌঁছোয়

পাখিরা দেখো কীভাবে
ডানার ছায়াগুলোকে
নিভৃতে, নিঃশব্দে বিছিয়ে নিয়ে চলে

কথা হোক সেইভাবেই
 

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)