প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

ঝিঙাফুল সিরিজ | প্রদীপ কুমার দে

বাতায়ন/সাপ্তাহিক/রম্যরচনা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৫ই পৌষ, ১৪৩১

রম্যরচনা

প্রদীপ কুমার দে
ঝিঙাফুল সিরিজ— ২

পূর্ণিমায় অমাবস্যা

"তাই ঘটনা আয়ত্তের বাইরে চলে গেলে খুব খারাপ লাগে যেমনটি আজ হলভোরবেলা যে মুখটা দেখে এত ভাল লেগেছিল এখন দেখছি সেটাই কালো হয়ে গেছেপূর্ণিমায় অমাবস্যা যাকে বলে আর কী?"


ভোরবেলা বউকে খুব ভাল লাগে। অন্য সময়ের দোষ তখন ঢাকা পড়ে যায়, পিছনে কাম, রতি প্রভৃতি দেবাদেবীদের প্রভাব থাকে বোধহয় তাই।
 
-গালে কিছু মেখেছিলে?
-সে তো রাতেই। বোরোলীন। কেন? এখন কী মনে হচ্ছে তোমার?
আর সুযোগ দিয়ে লাভ নেই। কাছে লেপ্টে গিয়ে দুইগালে দুটো হামি খেয়েই নিলাম,
-না খুব মিষ্টি লাগছে, তাই
-প্রতিদিন এই সময়ে তোমার এই ধান্দাবাজি। ভাবো আমি বুঝি না?
আমি ওকে চেপে রেখেছি, যাতে উঠে না পালাতে পারে। কায়দা করে ধান্দা করছি। ও মুখে যাই বলুক শেষে স্যারেন্ডার করেই দেয়, আজও তার অপেক্ষায়, হঠাৎ আজ কী হল আরো সুবিধা করে দিল, কে যেন বলেছিল, 'মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না', কথাটি বড় খাঁটি আমি বুঝেছি। দশ মিনিটের মধ্যে ঝিঙাফুল তড়াং করে লাফিয়ে উঠল,
-আজ কী বার গো?
-কেন সোমবার!
-এখন কটা বাজে?
মোবাইল দেখে বললাম,
-সকাল সাতটা দশ।
--মা্‌‌ তার মানে পূর্ণিমা পড়ে গেছে। সকাল ছটায় তো পড়ার কথা?
-হ্যাঁ, তাহলে পড়ে গেছে সিওর।
বউ ঝিঙাফুল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল,
-সব নোংরা হয়ে গেল…
--মা্‌ কাঁদছ কেন আনন্দের সময়?
-চুপ করো বদমাশ! আজ পূর্ণিমা পড়ে গেছে জেনেও তুমি ইচ্ছে করে আমার দোষ বাড়ালে?
-সে কী? স্বামী-স্ত্রী মানেই তো লক্ষ্মীনারায়ণ?
-কেবলই ধান্দা! তোমাকে দেখে আমার গা রি-রি করে জ্বলে উঠছে। আজ একটা আমার পূর্ণব্রত তুমি নষ্ট করে দিলে? জেনেশুনে তুমি? ছি ছি…
-আরে এটা কোন পাপ নয়। তোমার ব্রত করতে অসুবিধা কোথায়? আর দেবদেবীরাই তো এইসব সৃষ্টির মূলে।
-তুমি বেশি জানো না? এসব কোথায় দেখেছ?
-ঐতিহাসিক পৌরাণিক সব মন্দিরে গেলে তুমিও দেখতে পাবে।
বউ কেঁদেই চলেছে। বোঝানোই দায়! এ কী রে?
-জানো আমার বউদি আমাকে বারবার বলত, 'অমাবস্যা পূর্ণিমায় স্বামীসঙ্গ এড়িয়ে চলবি'। আর আজ আমি তাই অমান্য করলাম সামান্য সুখের জন্য, তোমার ভুলভাল প্ররোচনায়।
মহামুশকিল। কী করব বুঝে উঠতে পারলাম না। দেখি বউ কান ধরে উঠবোস করছে আর চিল্লাচ্ছে,
-নারান ক্ষমা করে দাও, আজ তোমার ব্রতভঙ্গ হয়ে গেল আমার এই ধান্দাবাজ লোভী স্বামীটার জন্যে।
 
এ কাকে আমি বিয়ে করলাম। খুঁজে খুঁজে গ্রামে গিয়ে বউ নিলাম তো এমনই শুচিবাই। শুধু শুচিবাইই নয় কবেকার সেই মান্ধাতার আমলের কুসংস্কার ধরে বসে আছে। এদের ঠাকুর্মা মায়েরা ছোটবেলা থেকে এদের নানান উপদেশ, নিয়ম, আচার-অনুষ্ঠান, উপোস এইসব শিখিয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন। ছোটবেলা থেকে যা একবার মাথায় ঢুকে যায় তা পরে আর শুধরানো দায় হয়ে যায়।
 
কিন্তু বউ হিসেবে ঝিঙাফুল বেশ ভাল। ব্যবহার ভাল। দেখতেও সুন্দর। মাথায় লম্বা চুল, যাতে হাত দেওয়া মুশকিল। কিন্ত মাথা ভর্তি সংস্কার আর নিয়মের ভাণ্ডার। অনেক সময় মজাও পাই আবার ওকে ওর মতো থাকতেও দিতে চাই। মাঝে মাঝে ওর পিছনে লাগি, ইচ্ছে করেই বদমায়েশিও করি মজা করতে কিন্তু নানা ঝামেলায় দুজনেই জড়িয়ে পড়ি। নচেৎ ঝিঙাফুল কোনভাবেই আমাকে অপমান করে না।
 
তাই ঘটনা আয়ত্তের বাইরে চলে গেলে খুব খারাপ লাগে যেমনটি আজ হল, ভোরবেলা যে মুখটা দেখে এত ভাল লেগেছিল এখন দেখছি সেটাই কালো হয়ে গেছে, পূর্ণিমায় অমাবস্যা যাকে বলে আর কী?
 

সমাপ্ত

5 comments:

  1. ধন্যবাদ জানাচ্ছি সম্পাদক সহ সকলকে 🙏

    ReplyDelete
  2. অনবদ্য
    পরাণ মাঝি

    ReplyDelete
  3. অনবদ্য
    পরাণ মাঝি

    ReplyDelete
  4. বেশ সুন্দর। সত্যি রম্য বটে

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)