প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, December 12, 2024

একমুঠো সাদাফুল | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

পারমিতা চ্যাটার্জি

একমুঠো সাদাফুল


আজ একমুঠো সাদা ফুল উপহার পেলাম
আমার এক বন্ধুর কাছ থেকে,
মনটা ঢুকে গেল এক শুভ্র সিন্দুকে,
যেখানে ভাবনা নেই, চিন্তা নেই,
নেই কোন দুঃখের চিহ্ন।
প্রেমহীন এক অলীক কুঠুরিতে
বন্দী করে নিলাম সত্ত্বাকে।
আকাশের বুকে উড়ে যাওয়া
একঝাঁক স্বেত রাজহংসের মতন,
স্বেতফুলের স্তবক বিরাজিত হল
এক শুভ্র সুন্দর স্বপ্নে।
যার বাইরে কোন রূপ নেই,
অন্তর শুধু আয়োজনহীন
আবেগে পরিপূর্ণ।
কামনাবাসনাহীন ভালবাসার
পূর্ণতায় ব্যাপৃত হৃদয় সরোবর।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)