প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, January 21, 2025

প্রেমের তৃষ্ণা | সুবীর কুমার ঘোষ

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

সুবীর কুমার ঘোষ

প্রেমের তৃষ্ণা


তোমার চোখে দেখি চাঁদের আলো,
তোমার হাসিতে খেলে বকুল ফুল
তোমার গাল দুটি সাথী পলাশ রাঙা,
তোমায় দেখে করি আমি রাস্তা ভুল
 
তোমার ঠোঁট মিষ্টি কমলার কোয়া,
তোমার দাঁতে সাদা মুক্ত ঝরে,
তোমার ছায়ায় মেলে আশার আলো,
তোমার ভাবনা আমার পাগল করে
 
তোমার ছোঁয়ায় জ্বলে রঙিন প্রদীপ,
তোমার কথায় বাজে কুহুর গান,
তোমার প্রেমেই দেখি রাশ লীলা,
তোমার হাতেই আমি সঁপেছি প্রাণ
 
তোমার স্বপ্ন দেখি সকাল বিকাল 
তোমার আলিঙ্গনে মোহিত হয় মন,
তোমার রূপে দেখি স্বর্গের খেলা,
তোমায় ভাবি আমি আপনার জন
 
তোমাকে পাওয়ার তৃষ্ণা এ বুকে,
তোমার বিরহে চোখে অশ্রু ধারা,
তোমাকে নিয়েই লিখি কবিতা আমার,
তোমাতেই জাগে প্রেম, বসন্ত তারা
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)