প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, January 22, 2025

আচমকা চড়ুইভাতি | পরাণ মাঝি

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

পরাণ মাঝি

আচমকা চড়ুইভাতি


বাতাসীর সাথে তীব্র সঙ্গম শেষে ঘেমে গেছে রাত্রি
চরিত্রহীন চাঁদ গেছে নেমে; এখন শান্ত গাছগাছালি
চুম্বনের চন্দন মাখা ঠোঁটদুটো নড়েচড়ে
শেষেরও অশেষ তৃপ্তি — এক চেনা অথচ আচমকা চড়ুইভাতি
 
নাকে লেগে আছে নাকছবির টুংটাং অলংকার, উপমার দোলা
 
একা বারান্দা হারিয়ে যাচ্ছে হ্যারিকেনের আবছা আলোয়
ছাতিমতলা জানে সব; রূপকথার সে ঝলকানি
 
এখন রাতপাখির ডানায় ক্লান্তি ছড়িয়ে ঘুমাবো শব্দের ঘনঘন নিঃশ্বাসের কাছে; যদি আবার বাতাসীর সাথে কোনোদিন কবিতা আসে...
 

5 comments:

  1. শুভ কামনা সতত -- " বাতায়ন""

    ReplyDelete
  2. চমৎকারি

    ReplyDelete
  3. অনবদ্য রচনা। দাদা আপনাকে স্যালুট জানাচ্ছি। আরো লিখুন।

    ReplyDelete
  4. অসম্ভব ভালো লাগলো।

    ReplyDelete
  5. বাঃ, খুব সুন্দর।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)