প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 12, 2025

দু নম্বর | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
দু নম্বর
 

রাজু প্রথম বিভাগ পেলো না দু নম্বরের জন্য। সবাই বলল - এ এ মাস্টাররা দু নম্বর গ্রেস দিতে পারল না! বাবা বললেন - এটা পাষণ্ডতা। মা কেঁদে উঠলেন উচ্চ স্বরে। রাজুর কোনো হেলদোল নেই। তার কাছে প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগের কোন পার্থক্য আছে বলে মনে হলো না। মা খেলতে যাচ্ছি - বলে সে দৌড়াল

 
এখন বছর কুড়ি বাদে রাজু মন্ত্রিসভার দু নম্বর
সে স্বরাষ্ট্র মন্ত্রী, মন্ত্রী সভায় মুখ্যমন্ত্রীর পরেই তার স্থান
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)