প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

পাপ ও পুণ্য | শম্পা সামন্ত

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
 
পাপ ও পুণ্য
 

পাপ ও পুণ্য বসে আছে পিঠোপিঠি
নতজানু সূর্যকিরণের কাছে ভিক্ষাপাত্র
পাহাড়ের অপর দিকে আজানুলম্বিত পথ আমাদের দিশা

আমি তবু বেদমন্ত্র উজাড় করি
ছিন্ন পাতায়
পাতা খসে হলুদ বিবর্ণ শীতে
পুণ্যের দিকে পা বাড়ালে দেখতে পাই পুরোনো পিছুটান রেখে গেছে আমারই খুচরো স্খলন
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)