প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, February 13, 2025

মন | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
মন
 

মনে বিভেদ মনে জ্বালা 
মনে আছে বিচিত্র কথামালা 
দেশ আর নেই, নেই সরস্বতী নদীর চলন 
অবাধ্য অশান্ত এক  মন

 
যারা সম্পদশালী 
তারা কেবলই 
ধাক ধাক বাজনা বাজায়
তখন টিকে থাকাই বড় দায়
 
বিদেশি অতিথিও আসে
ঘন ঘন শ্বাস পড়ে ঘাসে
সভ্যতার পচা গন্ধ 
ভরে যায় আসে পাশে
 
বিষ প্রয়োগে জাগে বিশ্বায়ন
রাহেনা হয়ে যায় একান্ত আপন
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)