প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, March 13, 2025

রংয়ের খেলা | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
রংয়ের খেলা

আমের গাছে বোল ধরেছে 
               কাঁঠাল গাছেও তাই 
বসন্ত আজ ডাক দিয়েছে 
                      খুশির সীমা নাই

কত বিহগ ডাকে দেখি 
                      কোকিলটাও ডাকে 
দোল পূর্ণিমার দিনটাকে 
                          হৃদয় ভরে রাখে

নানা রং গগন জুড়ে 
                       দেখি পলাশ গাছে 
শিমুল গাছেও রং লেগেছে 
                            পাখপাখালি নাচে

শীতের শেষে খুশির হাওয়া 
                       এলো ফাগুন মাসে 
রংয়ের খেলায় মাতছে মানুষ 
                          আনন্দে সব ভাসে

 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)