প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

শত পুষ্প ও অন্যান্য | অলক চক্রবর্তী

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
অলক চক্রবর্তী
 
শত পুষ্প ও অন্যান্য
 
শত পুষ্প
 
চুম্বন আঁকি 
        চুম্বন আঁকি 
                 চুম্বন। 
ওষ্ঠে তোমার বিকশিত শত পুষ্প। 
 
 
আবির গুলাল
 
দুয়ার খুলেছে হৃদয় আবির গুলাল 
তুমি এলে তাই
রঞ্জিত – দিকচক্রবাল।
 
 
অসংযত
 
গাছে রং 
মনে রং 
বসন্ত দাঁড়িয়ে দ্বারে। 
অসংযত 
তাকাই বারে বারে। 
 
 
হলুদ আঁচল
 
নীল পাহাড় কোলে গেরুয়া কুঁড়ে 
কয়েকটা সবুজ গাছ 
মাঝে টকটকে লাল শিমুল—
তার নীচে হলুদ শাড়ি পরে তুমি
ডাকছ আমাকে উড়িয়ে আঁচল

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)