প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, April 11, 2025

ঝড়ের অবশেষে | দেবারতি গুহ সামন্ত

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
দেবারতি গুহ সামন্ত

ঝড়ের অবশেষে

আসন্ন ঝড়ের পূর্বাভাসে,
জন্মায় আতঙ্কবোধ,
কেমন একটা থমথমে ভয়,
সবকিছু ধ্বংস হওয়ার অপেক্ষায়


প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে নিতে,
যখন ভুলে যাই মাটির সোঁদা গন্ধ,
বিষন্নতা এসে ছেয়ে ফেলে বঙ্কিম রচনাবলী,
কে যেন সংকেত দেয়, ঝড় আসছে

অবশেষে যখন ঝড় ওঠে,
খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যায় আবেগ,
মানে না কোন শাসন বারণ বাধা,
শুধু পেছনে ফেলে যায় এক বিধ্বস্ত আমি

যে রাস্তা দিয়ে এসেছিলাম নতুনের সূচনায়,
ঝড়ের পরে কুড়িয়ে নিচ্ছি কিছু বিষাক্ত স্মৃতি,
তুলে রাখব সিন্দুকে, তালা চাবি দিয়ে,
যাতে আর কোনভাবেই মাথা চাড়া না দেয় বিধ্বংসী ঝড়।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)