প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 9, 2025

ব্রেকআপ এবং– | সঞ্জয় কুমার চ্যাটার্জী

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
সঞ্জয় কুমার চ্যাটার্জী
 
ব্রেকআপ এবং–
 

রাতের ফোনটা বাজতেই ঘরের আবহাওয়াটা গেল বদলে।
চাপা আর্তনাদ, ছুটল কস্তুরী এপেক্স নার্সিংহোম।
লিফটের স্পিড কেন এত কম?
বেপরোয়া ড্রাইভে দুর্ঘটনা জানালো পরিচিত জন। ওটির পর আইসিইউ-তে।
নির্বাক স্তব্ধতায় দু-চার জন, চোখে কুয়াশার চাদর।


কস্তুরী ও প্রবালের দীর্ঘ ছ' বছরের ব্রেকআপ হয়েছে গতকাল,
যা ছিল মুক্ত আকাশের মতো, আজ ঘন অন্ধকারে ঢেকে দিয়েছে,
সব পরিকল্পনা ডুবে গেছে উত্তাল ঝড়ে।
 
রুগির অবস্থা সংকটজনক,
লাইফ সাপোর্টে, জানালো হেল্প ডেস্ক।
প্রতিটি মিনিট যেন অনন্ত, কেবল চোখের জল।
নিজেকে দোষী ভাবলো। চোখে অন্ধকার।
পাখার বাতাসের শব্দটাও বিকট লাগছে।
বমি করতে ওয়াশরুমে গিয়ে নিজের দিকে তাকিয়ে ঘৃণা এলো।
সেকি এই ঘটনার কারণ নয়?
 
ভোরের আলোর সাথে বিপদমুক্তের বার্তা এলো।
মানসিক ঝড়ের প্রভাবে বিদ্ধস্ত সব।
বুকের উপর থেকে একটা পাথর সরে গেল,
শ্বাস নিলো প্রাক্তন প্রেমিকা।
 

1 comment:

  1. সুন্দর পরিবেশন

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)