প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

ক্লদ মনের নারী | অর্ণব সামন্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
অর্ণব সামন্ত
 
ক্লদ মনের নারী

রেমব্রান্টের হলুদ আঁধারে ভাসে প্রাগৈতিহাসিক চোখ
ভাস্কর্য ছেনে ছেনে ভাবনাকে রূপ দেওয়া
লাবণ্য গ্যাছে গেরস্থালিতে বহুপদ ভোজন দিতে
লালিত বাৎসল্য পালিত পৌরুষ জ্যোৎস্নার ডানা ছড়ায়
আগুনে পুড়েও আগুনের হাত থেকে পৃথিবী বাঁচায়

প্রবহমান আগুন জেগে থাকে খননে খননে চমৎকার
রেখায় লেখায় সেই বন্দিত্বের অদ্ভুত মুক্তি উড়ান
ঢেউ ঢেউ চলকে চলকে পড়ে পানপাত্রের কানা থেকে
নক্ষত্র সীমান্ত কাঁটায় ফুটে ওঠে কুসুম তার মধ্যে মন
ক্লদ মনের নারী হয়ে সে সুখের শরশয্যায় আবহমান স্রোতস্বিনী!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)