প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, May 19, 2025

হোল-স্কয়ার থেকে উৎপন্ন জ্যোতি | মনোজ অধিকারী

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মনোজ অধিকারী
 
হোল-স্কয়ার থেকে উৎপন্ন জ্যোতি
 

দিন কেটে যাচ্ছে যেন উনানের পাশে আমি
মন কখনো চায়নি এই ভাবে বাঁচি
আঁচড় খেতে খেতে ডুবে যাচ্ছি রক্তরসে
আগামীকাল বলে যদি কিছু থাকে

নেমে আসুক আঁচল ঠিক করতে করতে
স্বপ্ন অক্ষরে ছাপা, আয়নার পিছনে মাকড়সার ঝুল
এবং ইত্যাদি, চিবুকের ঘাম মুছে দেয় সঙ্গিনী
আমি কতদূর চলে এসেছি আমার থেকে
 
ভাবতেই কেমন লাগে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)