প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, July 26, 2025

সই ও অন্যান্য | বিপ্লব নাসিপুরী

বাতায়ন/ডিভোর্স/কবিতাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাণু
বিপ্লব নাসিপুরী
 
সই ও অন্যান্য
 
সই
 

ভালবাসো তার স্বীকৃতি দিলে
একটা সই
ভাল না বাসারও রইল দৃষ্টান্ত
সেই সই
কেবল পাতাটা পাল্টে গেল।

 
 
আগামী
 
যে আসছে তোমার অংশ হয়ে
তাকে আমার সম্পূর্ণ অধিকার
ভেবো না কখনো মনে।
সে থাকুক দুজনের আত্মা হয়ে
মোরা নাই-বা থাকলাম পাশেপাশে।
 
 
শেষ চিঠি
 
তোমার লেখা শেষ চিঠি
সাদা কালোর দেহ
রঙিন কাগজ রঙিন মোড়ক
মুখ লুকিয়ে মোহ।
 
 
প্রিয়তম
 
প্রিয়তম ছিলে কত প্রিয়
আজ কেন দূরে বলতে পারো?
সুখ সে তো মরিচীকা
মরুবালু তপ্ত পথে তপ্ত হৃদি আঁকা।
তবু্ও নিশীথে ঠান্ডা লাগে
ফল্গু নদী বয়ে চলে একান্তে নির্জনে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)