প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 12, 2025

শরৎ বৈচিত্র্য | বি এম মিজানুর রহমান

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
বি এম মিজানুর রহমান
 
শরৎ বৈচিত্র্য
 

ঋতুচক্র পূরণ করে
আসলো শরৎ দেশে,
প্রকৃতি আজ নতুন রূপে
উঠল যেন হেসে।

 
শেষ করে সব ঝিরিঝিরি
অবসান হয় বর্ষা,
মেঘলা আকাশ লাগে ভাই রে
শুভ্র এবং ফর্সা।
 
বর্ষার পরে ভাদ্র মাসে
শরৎ দিলো দেখা,
কাশফুল আর শিউলি ফুলে
মনভোলানো রেখা।
 
দেখা হলো খালে বিলে
শাপলা ফুলের হাসি,
নীল আকাশের মেঘের ভেলা
বড় ভালবাসি।
 
রাশি রাশি ফুলের সাথে
নানান রকম ফলে,
শরৎ ঋতুর বৈচিত্র্যময়
সেই কথাটা বলে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)