প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 11, 2025

খুশি খুশি রব | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
বিদ্যুৎ মিশ্র
 
খুশি খুশি রব
 

শরৎ এলো তাই তো বুঝি
কাশ ফুটেছে মাঠে,
নতুন নতুন জামা কাপড়
কিনছে সবাই হাটে।

 
শরৎ এলো তাই বুঝি আজ
হিমেল বাতাস বয়,
শিউলি ঝরে উঠোন জুড়ে
নেই তো পড়ার ভয়।
 
শরৎ এলো তাই তো উমা
আসেন আমার বাড়ি,
দশদিন সব মাতোয়ারা
ভুলে সকল আড়ি।
 
শরৎ এলো তাই তো দেখি
খুশি খুশি রব,
চারিদিকে রোশনাই আজ
আনন্দ উৎসব।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)