প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 13, 2025

শরৎ | জীবন সরখেল

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
জীবন সরখেল
 
শরৎ
 

নীল আকাশের বুকে ওড়ে
সাদা মেঘের ভেলা
শিউলি শালুক কাশের সারি
আসে শরৎ বেলা।

 
পুকুর নদী খাল বিলে
হাঁস, বক আর পানকৌড়ি
মাছ গুগলি ও কাঁকড়া খেতে
করে দৌড়াদৌড়ি।
 
শরৎকালেই দূর প্রবাসী
প্রিয়জনে ফেরে
কর্মসূত্রে বাইরে থাকা
নিজের প্রিয় ঘরে।
 
ঘরের মেয়ে প্রিয় উমার
আগমনি গানে
আকাশ বাতাস মুখরিত
ভরসা জোগায় প্রাণে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)