প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, September 12, 2025

শরতের আনন্দ | দীপক রঞ্জন কর

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
দীপক রঞ্জন কর
 
শরতের আনন্দ
 
শরৎ আকাশে পেঁজা তুলা
ভাসে মেঘের ভেলা
পদ্মপুকুর বিল জলাশয়ে
পদ্ম, শালুকের মেলা।
 
আসছে পূজা, ভীষণ মজা
বার্তা আগমনি,
চারিদিকে খুশির জোয়ার
বাজে শঙ্খধ্বনি।
 
নদী পাড়ে কাশ ফুলেরা
হাওয়ায় খেলে দুলে
বাতাসে ছড়ায় মধুর সুবাস
ভোরের শিউলি ফুলে।
 
শিশির ঘাসে শরৎ হাসে
শিউলির ওই গন্ধ
ঢাকের তালে হৃদয় দোলে
পুজোর আনন্দ।
 
ধনী গরিব জাতপাত ভুলে
খুশিতে ওঠে মেতে
আত্মীয়বন্ধু সবাই মিলে
প্রতিমা দর্শনে যেতে।
 
ছুটির দিনে হই-হুল্লোড়ে
খুশির চারটি দিন,
পুজোর আনন্দে মেতে থাকে
নবীন থেকে প্রবীণ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)