প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, September 13, 2025

শরৎ এলে | শক্তিপদ পণ্ডিত

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
শক্তিপদ পণ্ডিত
 
শরৎ এলে
 

শরৎ এলেই আমার গ্রামে
থাকত মেতে সকল ছেলে,
কুমোরপাড়ায় ঠাকুর গড়া
দেখতে যেত পড়া ফেলে।

 
ছিলাম আমি সঙ্গী তাদের
পড়াশোনা শিকেয় তুলে,
মাথায় চাঁটি মেরে কাকু
ঘরে আনত কানটা মুলে।
 
মহা ধুমধাম গ্রামের পুজো
ছেলেবেলার দুর্গা ঠাকুর,
পুজোর চারদিন ভীষণ মজা
ঢাকের বাজনা ঢ্যাম কুড়া কুড়!
 
দেখতে দেখতে পুজোও শেষ
ছুটিও শেষ আবার পড়া,
ইস্কুল যাওয়া করলে শুরু
আবার শুরু জীবন গড়া।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)