প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

শ্রাবণের দহন | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মোঃ আব্দুল রহমান
 

শ্রাবণের দহন

 
বাইরে ভারী বর্ষণ
ভেতরে উষ্ণ ধোঁয়ায় শরীর
ধুঁকছে, দরজার চৌকাঠে হেলান দিয়ে
জানলার দিকে দেখি নোনা জল
প্লাবিত হচ্ছে চোখের নদীতে।
বৃষ্টি পড়ছে, তারারা জ্বলছে তবুও
সিক্ত অনুভূতি পোড়াচ্ছে
প্রেমের ব্যাকরণ!
না ভিজেও সারা শরীরে প্রচুর উষ্ণতা
পারদ চড়চড় করে উঠছে
বারে বারে পুড়ছে শরীর, পুড়ছে মন
স্পর্শের রেখায় অগ্নিকুণ্ড
চাঁদও পুড়ছে দুচোখে, হাত বাড়িয়ে দেখি
কেউ নেই— শ্রাবণের দহন!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)