প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

চোরাবালি | শিখা দত্ত

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
শিখা দত্ত
 

চোরাবালি

 
চোরাবালিতে ঘর বেধেছি
যখন তরল জোৎস্না নেমে আসে
হাতের ওপর হাত রেখে
বিষাদের কথা বলে
চোখে চোখে নেমে আসে
অনির্দিষ্ট জীবনের লাভা স্রোত—
আমি তার উষ্ণ নিঃশ্বাসে
মৃত্যুর মতো পুড়ি
ক্ষতে মলম হয়ে ফুটে ওঠে সময়
জানি সব ক্ষতে মলম হয় না
তবুও আরোগ্য জল হয়ে
নেমে আসে আলোকিত সন্তান
আমার বাগানে ফোটা গোলঞ্চের হাসি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)