প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

একান্ত ভালবাসা | ঋচা

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
ঋচা
 
একান্ত ভালবাসা
 

কতদিন দেখিনি শালিক বক,
জংলি ফুলের ঘ্রা আর প্রাণভরা বাতাস।
শৈশব আড়ি করে চলে গেছে ভালবেসে যৌবন
আমার টুকরো আকাশ ভেঙে -
সেই থেকেই বড় প্রাণবায়ুর অভাব।

 
যখনই হাত মেলেছি তারার দিকে
নিজেকে মসৃ আলোয় মুড়ে নেবো বলে
ঢেকে গেছি... ছাই - শুধু ছাই-এ।
হে হাতভাগ্য ধরণী তুমি পারোনি
বৃহৎ করতলে আমার আকাশ যত্নে রেখে দিতে।
 
আমি শুধু একাই ভালবেসে গেছি
ভোরের শিশির বিন্দু, পানকৌরির স্নান।
তুমি শোনোনি আমার
আকাশ ভরা আকাশ ভাঙার গান।
 
সোনার প্রতীচী যখন উদাস হাওয়ায় বায়,
স্রোতস্বিনী সূর্য মেখে... ভাসাও সোনার নাও
ছোট্টবেলার মাঠ জুড়ে বুনোফুল ভোরে যায়
স্রষ্টা তুমি আঙুল ছুঁয়ে আমাকে বৃষ্টি বানিয়ে দাও
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)