প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

খুকির বায়না | মহা রফিক শেখ

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
মহা রফিক শেখ
 
খুকির বায়না
 

চাঁদের কোলে বসবে খুকি
এটাই নাকি বায়না,
কান্নাকাটির তালে তালে
কোন খাবার খায় না।

 
চাঁদের দেশে কেমনে যাবে-
বাবা ভেবে পায় না।
তাইতো বাবা বাজার থেকে
আনল কিনে আয়না।
 
চাঁদের দিকে আয়না নিয়ে
খুকির তর সয় না,
হঠাৎ চাঁদ কাছে এলো…
খুকির ঘুম পায় না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)