প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

আড়ষ্ট ছায়া | আবদুস সালাম

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
আবদুস সালাম
 
আড়ষ্ট ছায়া
 

আড়ষ্ট ছায়ায় দু'দণ্ড বসি
নিজেকেই দেখে নিয়ে বারবার
প্রতি মুহূর্তকে কী বলে প্রশ্ন করব আমি!

 
দিগন্ত জুড়ে অগোছালো সব ব্যস্ত আহ্বান
 
চৈতন্য জুড়ে আঁকা ভালবাসাবাসি খেলার কলঙ্ক
চৈত্রের বাতাসে ওড়ে হলুদ পাতার বেদনা
 
এভাবেই বেদনার ছাতা মাথায় সচ্ছলতা ঘর সাজায়
আড়ষ্ট ছায়ায় খুঁজে পাই দীর্ঘশ্বাসের সৌন্দর্য
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)