প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

বিরতি আখ্যান | রেবা সরকার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
রেবা সরকার
 
বিরতি আখ্যান
 

কখনও চায়নি দুহাত
দৃঢ়তার হাত চায়নি গৃহকোণ
সময় পরিহাসে চেনায় অবকাশ

 
মাথায় হাত রাখল কেউ
কেউ বলে হারিয়ে গেছে চোখ
বিরহ মুছে দেবে বলেছিল একান্ত ছায়া
আমার কথা হারাল
 
অক্ষর দৃষ্টি প্রণয় হয়ে ফোটে
বৃষ্টি ঝরে দিগ্‌বিদিক
কাগজের পাতা ভেজে
একেক পৃষ্ঠায় নীলাক্ষর জেগে ওঠে
 
ষোড়শীর প্রণয় রামধনু রঙিন
ফুটন্ত গোলাপি রাধা
কৃষ্ণ রাধার হাতে হাত রাখে
 
কৃষ্ণ রাধার হাত ছেড়ে দেয়
রাধা একাকী দাঁড়িয়ে
জন্ম এক বিরতি আখ্যান।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)