প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

শিউলি সুবাস | পুষ্প সাঁতরা

বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
পুষ্প সাঁতরা
 
শিউলি সুবাস

"ভজার মা অনেকবার ভেবেছেখড়-আগুনে পুড়িয়ে দেবেকিন্ত গাছের কাছে গিয়ে শুঁয়োপোকা দেখেই মনটা ধক করে ওঠেতাহলে প্রজাপতি হবে কী করে!"


বনকলমির বেড়ার ধারে ভজার মা একটি শিউলি চারা লাগিয়েছিল, শ্রাবণের শেষাশেষি থেকে টুটু করে ফুল ঝরে পড়ে ঘাসের উপর, ভজা কুড়িয়ে মায়ের হাতে দিয়ে বলত,

-মা পুজো কবে গো?
-মা-ই তো জানিয়ে দেন শিউলি সুবাসে!
 
শরতের শেষাশেষি শিউলি গাছে শুঁয়োপোকা গাছের শরীরকে আঁকড়ে থাকে আগামীর অপেক্ষায় ভজার মা অনেকবার ভেবেছে, খড়-আগুনে পুড়িয়ে দেবে, কিন্ত গাছের কাছে গিয়ে শুঁয়োপোকা দেখেই মনটা ধক করে ওঠে; তাহলে প্রজাপতি হবে কী করে!
 
এখন ভজা আছে শিউলি ফুলও হয়, পুজোর সময় হলে ভজা ফুল কুড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে,
-মা তুমি প্রজাপতি না আকাশের ধ্রুবতারা?
দু-চারটে শিউলি ফুল ভজার মাথায় টুপটুপ!
 
সমাপ্ত
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)