প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

শরৎ | সুশান্ত সেন

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুশান্ত সেন
 
শরৎ
 

ঘরে ফেরার সময় হয়ে আসে
জড়িয়ে ধরে কত দ্বিধা কত আক্ষেপ
শরতে ঘরে ফেরার সময় ঘনিয়ে আসে
সংশয়ী পা ফেলি ধীরে শ্রীহীন ভাঙাচোরা রাস্তায়।
কোন কোন না পাওয়া বেদনা ওঁত পেতে বসে আছে শিকারের অপেক্ষায়।
সুযোগ পেলেই টুঁটি চেপে ধরবে।

 
মা আমার বড় ক্লান্ত
মা আমার পরিশ্রমে পরিশ্রমে ভগ্ন স্বাস্থ্য।
 
রাস্তার দুধারে পড়ে থাকে চেরা চেরা ভালবাসা
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন
সাবধানে পা ফেলে নিস্প্রদীপ ঘরের টানে ফিরতে থাকি ফিরতেই থাকি।
 
মা আমার অসহায়
মা আমার প্রতীক্ষারতা।
আমাকে যে ফিরে আসতেই হবে - শ্রীহীন ঘরে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)