বাতায়ন/রম্যরচনা/৩য় বর্ষ/৩৪তম সংখ্যা/২৬শে অগ্রহায়ণ, ১৪৩২
রম্যরচনা
প্রদীপ কুমার দে
রসের
জুটি
ধারাবাহিক— সাত
রম্যরচনা
প্রদীপ কুমার দে
ধারাবাহিক— সাত
"হঠাৎই ক্যাবলার প্রশ্ন শুনে সকলেই বিচলিত হয়ে পড়ে, -আচ্ছা, বৌদি আমাকে একটা উত্তর দাও তো, পাঁচ দিন বিয়ে করে তিনমাসের গর্ভবতী বউ আমি পাব তো?"
ক্যাবলা এবার দেখে নিতে চায়
কিছু করে দেখিয়ে। প্ল্যান করে ভরে উঠে দাদা হ্যাবলার পকেটের অবশিষ্টাংশ হাতড়িয়ে নিয়ে দৌড়
লাগায়। একবারে শিয়ালদহ, তারপর টিকিট কেটে
সোজা মাসির বাড়ি, চাকদায়।
মাসি অবাক, ভেবেছে কোন দুসংবাদ,
-কী রে কী হয়েছে? এত সকালে।
-আমাকে বৌদির বাড়িটা দেখিয়ে দাও তো?
-কেন, কেন, কী হয়েছে?
-আমি বিয়ে করব?
-এমা! কাকে? বৌদিকে?
-তোমার মুণ্ডু! বৌদির বন্ধুকে!
-সে কী কথা? এটা আবার কে ঠিক করলে? তোর মা তো কিছু বলেনি?
-আমি বিয়ে করব। মা কেন ঠিক করবে? দাদার বিয়ে তো মা আর তুমি মিলে ঠিক করেছিলে, তাতে কী হল? টিকল?
-হায় কপাল! তুই খাওয়াবি কী?
-কেন দাদার দোকানখানা কিনে নেব। দাদা দোকান বেচার টাকায়
বৌদিকে নিয়ে বসে খাবে। আর আমি দোকান চালিয়ে বউকে নিয়ে থাকব।
মাসির ঘাম ঝরছে,
-তাই বাবা! তুমি কোথায় টাকা পাবে যে দাদার দোকান কিনে
নেবে আবার বিয়ে করবে? রোজগার নেই তো?
-এই তোমার বুদ্ধি মাসি?
আমি
বৌদির বন্ধুর বাবার থেকে পণ নেব।
মাসির মুখে হাসি। সোজা ওকে নিয়ে ছোটে আদরের বাড়ি। আদর দেবরকে দেখেও অবাক। মাসি সব কথা বলে আর হাসে। আদরের মা এসে ক্যাবলার পাশে বসে জলখাবার দেয়।
-আগে কিছু খেয়ে নাও বাবু! এরপর অনেক ধকল যাবে তোমার।
আদর ক্যাবলার মাথার চুল ঘেঁটে দিয়ে আদর করে,
-আরে সে তো আমি আছি। তুমি আগে খেয়ে নাও তারপর দেখছি কী করা যায়।
চাপা হাসির রোল সারা বাড়ি মাৎ করে দেয়। একটা
দুশ্চিন্তার মাঝে এই মজার ঘটনায় সবাই উত্তেজিত হয়ে ওঠে। ভাবে এই মজা দিয়েই যেন
তাদের এই ভুল বোঝবুঝির অবসান হয়ে যাবে।
কিন্তু হঠাৎই ক্যাবলার প্রশ্ন শুনে সকলেই বিচলিত হয়ে পড়ে,
-আচ্ছা, বৌদি আমাকে একটা
উত্তর দাও তো, পাঁচ দিন বিয়ে করে তিনমাসের
গর্ভবতী বউ আমি পাব তো?
মাসি অবাক, ভেবেছে কোন দুসংবাদ,
-আমাকে বৌদির বাড়িটা দেখিয়ে দাও তো?
-সে কী কথা? এটা আবার কে ঠিক করলে? তোর মা তো কিছু বলেনি?
মাসির ঘাম ঝরছে,
মাসির মুখে হাসি। সোজা ওকে নিয়ে ছোটে আদরের বাড়ি। আদর দেবরকে দেখেও অবাক। মাসি সব কথা বলে আর হাসে। আদরের মা এসে ক্যাবলার পাশে বসে জলখাবার দেয়।
-আগে কিছু খেয়ে নাও বাবু! এরপর অনেক ধকল যাবে তোমার।
আদর ক্যাবলার মাথার চুল ঘেঁটে দিয়ে আদর করে,
কিন্তু হঠাৎই ক্যাবলার প্রশ্ন শুনে সকলেই বিচলিত হয়ে পড়ে,
ক্রমশ

বেশ মজার
ReplyDelete