প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

অহল্যাজাত ভালবাসা | প্রাণেশ পাল

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
প্রাণেশ পাল
 
অহল্যাজাত ভালবাসা
 
নির্ঘুম নৈঃশব্দের নিশিরাত
জোনাকির চাদরে নিশুতি রাতের
গভীরতা ঢেকে যায়!
 
ঝিঁঝি পোকার ব্রহ্ম চেতনায়
গর্ভবতী রাতের নিস্তব্ধতা ভাঙে
স্বপ্নেরা উড়ছে বিষাদ-গ্রস্ত বেদনায়!
 
কবিতার পাতায় স্বপ্নের আঁকিবুকি
কবির হৃদয় অলিন্দের খাঁজে খাঁজে
অসহায়, নিরন্ন মানুষের বিপন্ন শব্দ!
 
জোনাকির আলোয় কবি খুঁজে ফেরে
যাপনগন্ধ কৈশোর যৌবনের
হিম-জমা অহল্যাজাত ভালবাসা!
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)