বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নিত্যানন্দ দাস
হে
প্রেমিক
শানবাঁধানো ঘাটে জলে পা
ডুবিয়ে উদাস যে রমণী
যার শোভা, প্রসন্ন সরোবর তার বক্ষে ধরে আছে—
এখনই যার মুক্তকেশে
কৃষ্ণভ্রমর আলতো ছুঁয়ে গেল
হে প্রেমিক হে অনাদি-উন্মাদ
এসো, ওর একাকীত্বের পাশে দাঁড়াও
বসন্তে অশোক-পলাশের মতো ওর সর্বাঙ্গ দখিনামুখর করো৷
হে প্রেমিক হে দুরন্ত-নিষাদ
একলা ওই রমণীর সকল শোক
অবোধ সহ্যের সকল অহংকার তুমি শিকার করো;
বলো: হে নারী, আর দুঃখ নয়
তোমার হাসির চিরমোহিনী ছন্দে দুলে ওঠো
দিকে দিকে উল্লাসের কোমল আগুন জ্বালাও৷
সারা শরীর জুড়ে পল্লবিত হোক
প্রফুল্ল ফাল্গুন...
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
নিত্যানন্দ দাস
যার শোভা, প্রসন্ন সরোবর তার বক্ষে ধরে আছে—
হে প্রেমিক হে অনাদি-উন্মাদ
এসো, ওর একাকীত্বের পাশে দাঁড়াও
বসন্তে অশোক-পলাশের মতো ওর সর্বাঙ্গ দখিনামুখর করো৷
একলা ওই রমণীর সকল শোক
অবোধ সহ্যের সকল অহংকার তুমি শিকার করো;
তোমার হাসির চিরমোহিনী ছন্দে দুলে ওঠো
দিকে দিকে উল্লাসের কোমল আগুন জ্বালাও৷

No comments:
Post a Comment