বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মনোজ চ্যাটার্জী
ভগ্ন
মনোযোগে
তপস্যায় বসেছি বেশ কিছুদিন, হয়ে যাব উদাসীন
মানুষের যত ক্ষোভ, লোভ, হিংসে অহংকার
আরো চাই, অপরিসীম টান উন্মত্ত চাহিদার
এসবের থেকে চলে যাব দূরে, নির্জনে বেদনাবিহীন
তবু আড়চোখে দেখে নিই, বিদিশার অনবদ্য সাজ
আশ্বিনের মেঘের রুপ, নদীপাড়ে অপরূপ
কারা যেন অভিসারে যায়, দোল দেয় সবুজ পাতায়
দিগন্তে মেরুন সূর্যের ডাকে নাবিকের রাজসিক মেজাজ
ভণ্ড সাধু অনেক, প্রণামির কয়েনের শব্দ ভাসে কানে
নির্বিকার সাধনার কৃষ্ণরূপ বয়লারের চিমনিই জানে
স্নিগ্ধ সৌম্য শুভ্রতার আশে বসে আছি, সংঘের কালো
ধেয়ে আসে অজানিতে, চড়ুইপাখিসব কে যে তাড়ালো
ধোঁয়াশার কালো রং আরো গাঢ় হবে
ক্রমে ক্রমে সেইদিন
কোথায় খুঁজি তখন ঘন আঁধারে বিষণ্ণ প্রদীপের আলাদীন।
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মনোজ চ্যাটার্জী
মানুষের যত ক্ষোভ, লোভ, হিংসে অহংকার
আরো চাই, অপরিসীম টান উন্মত্ত চাহিদার
এসবের থেকে চলে যাব দূরে, নির্জনে বেদনাবিহীন
আশ্বিনের মেঘের রুপ, নদীপাড়ে অপরূপ
কারা যেন অভিসারে যায়, দোল দেয় সবুজ পাতায়
দিগন্তে মেরুন সূর্যের ডাকে নাবিকের রাজসিক মেজাজ
নির্বিকার সাধনার কৃষ্ণরূপ বয়লারের চিমনিই জানে
স্নিগ্ধ সৌম্য শুভ্রতার আশে বসে আছি, সংঘের কালো
ধেয়ে আসে অজানিতে, চড়ুইপাখিসব কে যে তাড়ালো
কোথায় খুঁজি তখন ঘন আঁধারে বিষণ্ণ প্রদীপের আলাদীন।

No comments:
Post a Comment