বাতায়ন/রম্যরচনা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৪ঠা পৌষ, ১৪৩২
রম্যরচনা
প্রদীপ
কুমার দে
রসের
জুটি
ধারাবাহিক— আট
"আদর বুঝতে পারে তার আশংকাই ঠিক। মাসি কীসব ভুলভাল কথা বলে দিয়েছে তার মানে সব গণ্ডগোল পাকিয়ে গেছে। এখন তার মুখ দেখানোই যে দায়!"
আদর বুঝে ফেলে সব। ক্যাবলাকে
নিয়ে ছাদে নিরিবিলি খোঁজে, ক্যাবলা এখন বৌদির
উপর নিজেকে ছেড়ে দিয়েছে। সে জানে একমাত্র বৌদিই তাকে সাপোর্ট করে। আর বৌদিই তাকে
বাঁচতে পারে। দাদা-মা সব কেবল তার নিন্দে করে। বৌদির বন্ধু মানেই সুন্দরী হবে আর
তার কপাল খুলে যাবে, সেও সবাইকে দেখিয়ে
দেবে সেও পারে, রোজগার করতে আর পাঁচদিন বিয়ের
পরে তার বৌয়ের তিনমাস গর্ভবতী হতে। তবে দাদার মতো দোকান বেচে নয় আর বৌকে বাপের
বাড়ি পাঠিয়েও নয়। ক্যাবলা তার বৌদির কাছে সব মনের কথা গুছিয়ে বলে। বৌদি তার মনের মতো। তাই বৌদির মতো তারও একটা বউ চাই।
ক্যাবলা বৌদিকে একা পেয়ে মন
খুলে কথা বলে,
-জানো বৌদি আমি দাদার দোকান কিনে নিতে চাই।
আদর মিটিমিটি হাসে,
-তা তো খুবই ভাল কথা। কিন্তু দাদা বেকার হয়ে যাবে যে তাহলে
আমার কী দশা হবে বুঝতে পারছ? আমায় কে খাওয়াবে।
-কেন দাদাই তো বলেছে দোকান বেচার টাকায় বসে বসে খাবে।
-সেটা ভাই কদিন?
-তা আমি জানি না। অতশত বুঝে আমার কী লাভ? দাদা কি আমার বিয়ের ব্যবস্থা করেছে? নিজে তো একটা সুন্দরী নিয়ে নিয়েছে।
বৌদির অবস্থা হাসি চাপতে,
-কেন আমি তো তোমায় বলেছি আমিই তোমার বিয়ে দিয়ে দেব।
-তাই তো তোমার কাছেই এলাম। তোমার বন্ধু তোমার মতো সুন্দরী
হলেই তবে আমি রাজি হব কিন্তু?
বৌদি আদরের অবস্থা খারাপ। এ
যে মহাবিপদ। অন্য কায়দা চালায়,
-আমি চলে আসাতে মা রাগ করেছেন?
-না, মা আপশোশ করছিল কীসব বলছিল, আমি বলতে পারব না।
-তুমি না আমার বন্ধু হও? তাহলে আবার কী অসুবিধা?
-ওই যে মাসি বলল,
কী
তিনমাসের গর্ভবতী?
আদরের চোখ কপালে,
-সে কি আমি?
-তাছাড়া আর কে? শুধু দাদা রাগ করছিল।
-কী রাগ?
-দাদা বললে পাঁচ দিনের বিয়েতে তিনমাসের গর্ভবতী কী করে হয়?
আদর বুঝতে পারে তার আশংকাই
ঠিক। মাসি কীসব ভুলভাল কথা বলে দিয়েছে তার মানে সব গণ্ডগোল
পাকিয়ে গেছে। এখন তার মুখ দেখানোই যে দায়!
ক্রমশ

No comments:
Post a Comment