প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

নবান্ন ও মহাকাব্য এবং অন্যান্য | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/নবান্ন/কবিতাণু/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতাণু
সলিল মুখোপাধ্যায়
 
নবান্ন ও মহাকাব্য এবং অন্যান্য
 
নবান্ন ও মহাকাব্য
 
অগণিত ক্ষুধার ইতিহাস
স্রোতধারায় বয়ে নিয়ে চলে সময়ের নদী।
তবু প্রথম ফসলের দ্যুতির আলোক রেখায়
লিখিত হয় আনন্দ বিচ্ছুরণের মহাকাব্য—
 
 
উৎসবের আসর
 
ঝড়ঝঞ্ঝা, খরা, বন্যা আরো
নানা বিপত্তির আশঙ্কা পেরিয়ে
ঝরানো ঘামের সফলতা ফসল হয়ে উঠলে
উৎসবের সুর বাঁধা হয়,
নতুন ধানের চালের সুরভীধন্য
পিঠে পুলির আসর বসে ঘরে ঘরে।
 
 
অঘ্রানে
 
অঘ্রানের ঠান্ডায়
চায়ের কাপে ওঠা ধোঁয়ার মতো
হালকা কৃতজ্ঞতা ভাসে মনে,
মনে পড়ে যায়—
অজস্রের নিবিড় শ্রমে— এ
ফসলের ভাণ্ডার ভরার মাস।
 
 
অঘ্রানে শহর
 
অঘ্রানে নব-ধানের-ঘ্রাণে-ভাসা লগ্নে
আজ শহরও একটু গ্রাম হয়ে যায়।
ফ্ল্যাটের বারান্দায় রোদ্দুর নামে,
মোবাইল স্ক্রিনে নিবদ্ধ দৃষ্টির ফাঁকে ফাঁকে
মাঠের সবুজ ঢুকে পড়ে মনের আঙিনায়।
ধানের গোলা, আর ডেটার সার্ভার,
দু’জায়গাতে অপেক্ষা একটাই স্বপ্নের—
ভরাট থাকার নিশ্চয়তা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)