প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

নবান্ন | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
নবান্ন
 
চুপটি করে আসন পেতে
বসে শিশুর দল
আয়েশ করে পায়েস খাবে
তাই না এত ছল!
 
নতুন গুড়ের গন্ধ নাকে
ঢেঁকি পেষাই চাল
মা মাসিরা উনুন জ্বালায়
শুকনো গাছের ডাল।
 
নবান্নের সোনার ধানে
উপচে পড়ে গোলা
চালের পিঠে হাপুসহুপুস
সঙ্গে খেজুর ঝোলা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)