প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

নিখোঁজ | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
নিখোঁজ
 
আমি, আমার আমিকে খুঁজি রোজ
ভিন্নতার খোরাকে ফিরি
তুবও পাইনে দেখা আপন আত্মা।
 
আমি, আমার আমিকে দেখি রোজ
নবান্নের ঘ্রাণে এই অগ্রহায়ণে
তবুও ধানের শিষে পুরোনো সত্ত্বা।
 
নতুন ঋতু, তবুও ধুলো ওড়া মন
মেঘলা আকাশ আঁধারে নিত্য জাগরণ
আমি, আমার আমিকে পাইনে কখনো
সেই জোছনা মাখা প্রাঙ্গনে।
 
আকাশের নীল স্রোতে জীবনের নদীপথ
কেন এত শুষ্ক? চৌচির হৃদয় তবুও আগুন মাখা
আমি, আমার আমিকে চিনতে পারিনি
এই রংচটা নবান্নের দ্বারে দ্বারে
সেই অগ্রহায়ণের ঘরে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)