প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

কবিতাগুচ্ছ | সমর সেন | মুক্তি


বাতায়ন/নবান্ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতাগুচ্ছ | সমর সেন | মুক্তি
কবিতাগুচ্ছ
সমর সেন
 
মুক্তি

হিংস্র পশুর মতো অন্ধকার এলো—
তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল
সে-অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ,
রাতের অলস স্বপ্ন
এঁকে দিল কারো চোখে,
সে-অন্ধকার জ্বেলে দিলো কামনার কম্পিত শিখা
কুমারীর কমনীয় দেহে
কেতকীর গন্ধে দুরন্ত,
এই অন্ধকার আমাকে কী ক'রে ছোঁবে?
পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি,
আমার অন্ধকারে আমি
নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ
 
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)