প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

নবান্নের আহ্বান | গৌতম গলুই

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
গৌতম গলুই
 
নবান্নের আহ্বান
 
চলছে কৃষক খেতের দিকে
হাল, বলদের সঙ্গে।
সোনার ধানে খেত ভরেছে
আমাদের এই বঙ্গে।
 
ধান পাকবে, ঝাড়াই হবে
উঠবে ভরে গোলা।
সবার মনেই আনন্দ সুখ
স্বপ্ন যে দেয় দোলা।
 
নতুন চালের গন্ধে সবাই
মাতবে খুশির স্রোতে।
কদিন পরেই উঠবে মেতে
খুশির নবান্নতে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)