প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, January 1, 2026

নবান্নের আনন্দ | সুদামকৃষ্ণ মন্ডল

বাতায়ন/নবান্ন/ছড়া/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | ছড়া
সুদামকৃষ্ণ মন্ডল
 
নবান্নের আনন্দ
 
নতুন ধানের মুড়িমুড়কি পিঠে-পায়ে অন্ন
কিষানের ঘরে বাংলা মাসের অঘ্রান তার জন্য
 
পুঁই মেটুলি পোনার ঝোল তেলো কাঁকড়ার ঝাল       
নানান শাকের সাধের ভোজ হেমন্ত আনন্দ কাল
 
আলপনা আঁকে মা ও দিদি মরাই ভরছে ধানে
কুটুম আসে বাঙালি ঘরে আত্মীয় মনেপ্রাণে
 
লক্ষ্মী আসেন প্রতিটি ঘরে বিষাদের বিদায়
খেজুর গুড়ে ম-ম গন্ধ আপন করেছে আমায়
 
সোনালি ধানে ভরেছে মন, দিন বদলে যায়
রকমারি শীতের পোশাক, দূরে যেতে মন চায়
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)