প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

কবিতাগুচ্ছ | সমর সেন | স্তোত্র


বাতায়ন/নবান্ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতাগুচ্ছ | সমর সেন | স্তোত্র
কবিতাগুচ্ছ
সমর সেন
 
স্তোত্র

আদিদেব একা সাজে পুরুষ প্রকৃতি
মহাজন চাষি তিনি সবাকার গতি
কৃষ্ণকালো বড়ো মেঘ জুড়েছে আকাশ
শ্যামবর্ণ মূর্তি তার চাষির আশ্বাস
ধান দেখে মহাজন বলেছে সাবাস
আকাশে শুনেছি আজ মেঘের বিষাণ
ঘরে-ঘরে বুঝি আজ রাসলীলা গান
সাপ যত বসে আছে শিকারের তালে
রাত্রি এল, মৃত্যু লেখা ব্যাঙের কপালে
মহাজন গান গায় নদারৎ ধান
অন্ধকার প্রেতলোকে ভাবে ভগবান
অক্ষম এ রায়বার ঈশ্বর কথনে
প্রভুর বন্দনা শুনি বেনের ভবনে
[সংগৃহীত]
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)