প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

জন্মমৃত্যুর খেলা | রথীন পার্থ মণ্ডল

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
রথীন পার্থ মণ্ডল
 
জন্মমৃত্যুর খেলা
 
ঘুম ভাঙতেই দেখি
চারদিক ধোঁয়ায় ভরে গেছে
ভাবি, আগুন ধরেছে, না শীতকাল এসে গেছে?
তারপরই মনে হয়, না, এখন তো শীতকাল নয়,
তবে এই ধোঁয়ার উৎপত্তি কোথায়?
প্রশ্ন জাগে মনে
উত্তর আসে, শ্মশান
 
আসলে জন্মালে তো মৃত্যু হবেই
জন্মমৃত্যুর মাঝে কেটে যাওয়া জীবনে
কত ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের
এমনকি মুখোমুখি হতে হয়
সুখ-দুঃখ, হাসিকান্না আর চিন্তারও
 
এসব নিয়েই কেটে যায় দিন রাত
তবুও সবকিছুর শেষে উঠতেই হয় চিতায়
যে চিতা বলে যায় বারবার—
চিতাতে জ্বলে মৃত মানুষ
আর
চিন্তাতে জ্বলে জীবিত মানুষ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)