প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

নীল জলের ঠোঁট | শম্পা সামন্ত

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
শম্পা সামন্ত
 
নীল জলের ঠোঁট
 
নীল চঞ্চুতে জল
একবিন্দু চুমুর উৎসব
আমি রোজ সাদা সীগালটির দেখাশোনা করি
পালকের ভিতরে বহুদিনের পুরোনো ঘুনপোকা
বৃষ্টিকালে লছমনজির চায়ের দোকানে ঢুলতে থাকা মেয়েটির শরীর জুড়ে
তারপর দখিনা বাতাস, তারপর প্রবল জল এলো চাতাল ফুঁড়ে
 
ঝড় দিলে উড়ন্ত বাঁশপাতা যেমন মাটি ছোঁয়
ভোর হলে বেঞ্চের আলোয় হলুদ কচ্ছপটিকে কোলে লুকোই।
 
আমি নিঃশব্দে তার জননক্রিয়ার শব্দ শুনি
আর তাতেই চমকে উঠে প্রদীপ জ্বালি কোনো অসুখ ধরা না পড়লে আলো জ্বেলে রাখি দীর্ঘক্ষণ।
 
আর একবার বৃষ্টি এসে ওকে নিয়ে যাবার আগে কিছুতেই ছাড়তে পারছি না হৃদয়ের অবৈধ রোগ।
 

1 comment:

  1. অপূর্ব একটি কবিতা পড়ার অনুভূতি হল।কবিকে হৃদয়ের অফুরান শুভেচ্ছা জানাই।🌿

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)