প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Sunday, March 8, 2026

পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায় | কবিতা— প্রেম | কবি— অলক চক্রবর্তী

বাতায়ন/ক্ষণিকের অতিথি/পর্যালোচনা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতা— প্রেম
কবি— অলক চক্রবর্তী
পর্যালোচক— দেবকুমার মুখোপাধ্যায়

"পরপারে পৌঁছেও তার জীবনের প্রতি বিতৃষ্ণা কাটে না। এবার সে উঁচু বাড়িটার ছাদ থেকে লাফ মেরে মৃত্যুকে নিশ্চিত করতে চায়। এবারও জীবনের আর এক প্রতীক চিল উড়ে এসে ছোঁ মেরে নিয়ে যায় তাকে এসবের ঊর্ধ্বে। তার আর জীবন থেকে পালানো হয় না।"


[কবি নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
মরণঝাঁপ দেব বলে যতবার ধরেছি তোমার হাত
তুমি ততবারই আরও শক্ত করে ধরেছ আমার হাত এক হাতে
অন্য হাতে ধরেছ মহাকাশে ঝুলে থাকা অদৃশ্য বীম
সান্ত্বনা আর একটি চুম্বন দিয়ে বলেছ, ফিরে যাও।
ফিরে যাব— কিন্তু কোথায়?
এই কথা শুনে আধখানা চাঁদ ফিরে চায় নদীর ওপারে
আমি ধীরে ধীরে নদীর ওপারে চলে যাই।
 
ভাঙাতে ভাঙাতে অভিমান নিঃশেষ হয়ে যায়
তোমার ডাকে আমি দিগ্‌বিদিক ভুলে ছুটি
নদীর এপারে এসে লিফটে চড়ে ওপরে উঠি
তুমি শহরের সবচেয়ে উঁচু বাড়িটার ছাদে
আমার হাতে হাত রেখে বলো
, প্রস্তুত এবার?
মাথার ওপরে চক্কর কয়েকটা চিল
শোঁ করে নীচে নেমে ছোঁ মেরে আমাদের নিয়ে
আরও আরও উঁচুতে... আরও... আরও...
 
 
আমাদের মধ্যে দুটো সত্ত্বা আছে একটি সদর্থক, অন্যটি নঞর্থক। একটি জীবনকে এগিয়ে যেতে সুপরামর্শ দেয়, অন্যটি সব সময়েই নেতিবাচক কথা বলে। ইতিবাচক সত্ত্বার সঙ্গেই মানুষের ভালবাসা, সেই তার প্রেমিক বা প্রেমিকা।
 
একজন আত্মহননশীল মানুষকে ফিরিয়ে আনতে চায় আকাশের চাঁদ, সে তো জীবনেরই প্রতীক, নদীর এপারে যদি জীবনের ক্ষুধা, তৃষ্ণা না মিটে থাকে সে নির্দেশ করে নদীর ওপারে যেতে, সেখানে তার অভীষ্ট মিলতেও পারে।
 
পরপারে পৌঁছেও তার জীবনের প্রতি বিতৃষ্ণা কাটে না। এবার সে উঁচু বাড়িটার ছাদ থেকে লাফ মেরে মৃত্যুকে নিশ্চিত করতে চায়। এবারও জীবনের আর এক প্রতীক চিল উড়ে এসে ছোঁ মেরে নিয়ে যায় তাকে এসবের ঊর্ধ্বে। তার আর জীবন থেকে পালানো হয় না।
 
এমনটাই মনে হল কবিতাটা পড়ে। কবির মননে হয়তো অন্য অর্থও থাকতে পারে। প্রথম স্তবকে আমি শেষ স্তবকে আমাদের হয়ে গেছে। দ্বিতীয় জন কি তবে কবির প্রেমিক বা প্রেমিকা? সে কেন তাকে প্রস্তুতি নেবার কথা বলবে? একি কোন চ্যালেঞ্জ? যাই হোক কবিতাটি সুলিখিত।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)