প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

ক্ষণিক অতিথি | যতীশগোবিন্দ জানা

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
যতীশগোবিন্দ জানা
 
ক্ষণিক অতিথি
 
হাতে গোনা মাত্র কয়েকটি দিন।
বসন্ত দূত গলা চিরে গেয়ে গেল গান,
মনোভূমি ছুঁয়ে গেল মধুমাখা স্নিগ্ধ বাতাস,
শুধুমাত্র হাতে গোনা কয়েকটি দিন।
 
শীতের প্রকোপ শেষে
ধীর পায়ে সলাজ ভঙ্গিতে
পা ফেলেছিল ঋতুরাজ।
থিতু হয়ে বসতে না বসতেই
সদর্প ফেরার আয়োজন!
 
হঠাৎ ঈশান কোণে
ভ্রূকুটি কুটিল মেঘ ধেয়ে এসে
অধিকার বুঝে নিতে চায়।
 
এত যে বিপুল আয়োজন,
এত যে প্রতুল সমারোহ...
নিমেষেই টেনে নেয় ইতি।
 
প্রকৃতির ক্ষণিক অতিথি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)