প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Sunday, March 8, 2026

দৃষ্টি | মৌমিতা সরকার

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
মৌমিতা সরকার
 
দৃষ্টি
 
মাঝে এক সুবৃহৎ প্রাচীর
হঠাৎ করেই তড়তড় করে গড়ে উঠল।
চশমার ফ্রেমে বন্দি করেছি সব দৃষ্টির জড়তা
তোর চশমার ভেতর দিয়ে আমার চশমার লেন্সে এখন
শুধু বারান্দায় রোদ খেলা করে।
নিত‍্যনৈমিত্তিক খুনসুটিগুলো দেওয়ালের মানচিত্রে আটকে গেছে।
মনে হয় এ দেশ থেকে অন‍্য দেশে।
পাসপোর্ট করতে হবে ভাব জমাতে গেলে
স্মৃতির বাসে চড়তে টিকিট কাটতে হবে।
কিন্তু গন্তব্য ঠিক করবে কে?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)