প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

নাছোড় শীত | ফটিক চৌধুরী

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
ফটিক চৌধুরী
 
নাছোড় শীত
 
শীতকে পিছনে ফেলে বসন্ত ঠিক চলে আসে
শীতও নাছোড়, থেকে যায় ভোরবেলায়
ক্ষণিকের অতিথি হয়ে
যাই যাই করেও যেতে চায় না
নরম চাদরে আধোঘুমে সে মায়াজাল বোনে।
 
কোকিলের কুহুতানে সেই মায়া থাকে
আমের মঞ্জরী হালকা হাওয়ায় দোলে
পলাশ তখনও আগুনে-রং থেকে দূরে।
 
সবাই তো আর অতিথি হতে পারে না, ক্ষণিকের!
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাMarch 28, 2026 at 1:10 PM

    অপূর্ব

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)