প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

বসন্ত | মনোজ ঘোষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
মনোজ ঘোষ
 
বসন্ত
 
পরিচিত পরিবেশে
কোকিলের ডাক শুনে কেউ
অন্যদের বলে চলে
এসে গেছে বসন্তের ঢেউ
 
আসলে কোকিল ডাকে
ইচ্ছেমতো কখনো-সখনো
যেখানে কোকিল নেই
সেখানে এখনো
বসন্তের আগমন
নির্দিষ্ট তিথি মেনে চলে
 
সেখানে দিনের আলো
নিভে যায় প্রকৃতির খেয়ালে
কেননা সুখের দিন
প্রত্যেক জীবনে নির্ধারিত
দুঃখের সীমা যদিও
রয়ে যায় অবারিত
 
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ঈশ্বরের ত্যাগের ইশারায়
বিচ্ছিন্ন সীমানায়
দেখা দেয়
কখনো অকাল বসন্ত
মরুঝড় অনন্ত অক্লান্ত
যেমন দগ্ধ হওয়া ছায়া
বাতাস কাঁদায়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)