প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

বাইরে দাঁড়াও | মলয় সরকার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
মলয় সরকার
 
বাইরে দাঁড়াও
 
এই সুখের আরাম ছেড়ে
ঘরের দেওয়াল ভুলে বাইরে দাঁড়াও—
মাঝে মাঝে বাইরে দাঁড়ানো ভাল;
পায়ের নীচে খেলা করে যাবে
পেলব গলিত মাখনের মতো অন্ধকার—
তোমার গায়ে ছুঁয়ে যাবে
চন্দন বনের চামর দোলানো বাতাস—
 
বাইরে এসে দাঁড়াও,
দেখ, নিশ্চয়ই আকাশের নীল পরিরা
নীচে নেমে এসে গলা জড়িয়ে ধরবে,
প্রেমের রূপকথা উড়ন্ত জাহাজের মতো
ভেসে যাবে কানের পাশ দিয়ে—
 
বাইরে এসে দাঁড়িয়ে দেখ,
বাড়ির গোলাপের গন্ধও তখন
তোমার কেমন যেন একঘেয়ে লাগবে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)